রিটার্ন, রিফান্ড ও ওয়ারেন্টি পলিসি
সর্বশেষ আপডেট: 24 November, 2026 • Buy Gadget BD
১ ৭ দিনের সহজ রিপ্লেসমেন্ট পলিসি
পণ্যটি ডেলিভারি নেওয়ার পর যদি কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি (Hardware defect) পরিলক্ষিত হয়, তবে ডেলিভারির তারিখ হতে ৭ দিনের মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে বিনামূল্যে রিপ্লেসমেন্ট ক্লেইম করতে পারবেন।
২ ডেলিভারির সময় পার্সেল চেক করার নিয়ম
⚠️ জরুরি সতর্কতা:
ডেলিভারিম্যানের সামনে পার্সেলটি খুলে পণ্যের ইন্ট্যাক্ট বক্স এবং ফিজিক্যাল অবস্থা নিশ্চিত করে রিসিভ করুন। পণ্য ভাঙা বা ভুল প্রোডাক্ট আসলে ডেলিভারিম্যানের সামনেই রিটার্ন দিন অথবা তৎক্ষণাৎ আমাদের হটলাইনে কল করুন।
৩ রিটার্ন ও রিফান্ডের শর্তাবলী
- পণ্যের অরিজিনাল প্যাকেজিং বক্স, ম্যানুয়াল, চার্জিং ক্যাবল ও সকল অ্যাক্সেসরিজ অক্ষত থাকতে হবে।
- গ্রাহকের অসাবধানতা, ফিজিক্যাল ড্যামেজ, পানিতে ভেজা বা ভোল্টেজ ওঠা-নামার কারণে সৃষ্ট কোনো ত্রুটি রিটার্নের আওতাভুক্ত নয়।
- পণ্য রিটার্ন ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে রিফান্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ) মাধ্যমে ফেরত দেওয়া হয়।
৪ ব্র্যান্ড ওয়ারেন্টি ক্লেইম করার নিয়ম
প্রতিটি গ্যাজেটের সাথে দেওয়া ইনভয়েস ও ওয়ারেন্টি কার্ড সংরক্ষণ করুন। ওয়ারেন্টি মেয়াদের মধ্যে যেকোনো অফিসিয়াল সার্ভিসের জন্য আমাদের সার্ভিস পয়েন্ট অথবা সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন।